বিতর্কিত আরজি কর ঘটনার ওপর নতুন সিনেমা

আমুদরিয়া নিউজ : আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে বড় পর্দায় তৈরি হচ্ছে নতুন বাংলা সিনেমা অভয়া শক্তি। এই ছবির পরিচালক শঙ্কুদেব পণ্ডা। ছবিটি প্রযোজনা করছেন রানা সরকার।

ঘটনাটি ঘিরে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটিই সিনেমার মূল ভিত্তি। পরিচালক দাবি করেছেন, ঘটনাটির অনেক অজানা দিক ও তথ্য তিনি বড় পর্দায় তুলে ধরবেন, যা সাধারণ মানুষ এখনও জানেন না। ছবিটি তৈরির পরিকল্পনা নির্বাচন পরবর্তী সময়ে শুরু হয় বলে জানানো হয়েছে। নির্মাতাদের দাবি, এটি কোনো প্রচারণামূলক কাজ নয়, বরং একটি বাস্তব ঘটনার চলচ্চিত্রায়ন। কপিরাইট বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে না বলেও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শুটিং শুরু হতে পারে আগস্টে এবং সবকিছু ঠিক থাকলে চলতি বছর বড়দিনে ছবিটি মুক্তি পেতে পারে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *