আমুদরিয়া নিউজ : বাড়িতে মাংস এলেই একঘেয়ে ঝোল খেতে আর ভালো লাগে না অনেকেরই। তাই স্বাদে পরিবর্তন আনতে চাইলে সহজেই বানিয়ে ফেলতে পারেন একটি ভিন্ন ও সুস্বাদু রেসিপি—যা ঘরেই দেবে রেস্তোরাঁর মতো নতুন স্বাদের অভিজ্ঞতা। দেখে নিন প্রণালী।
এই রেসিপির জন্য প্রয়োজন ৫০০ গ্রাম খাসির মাংস, মিহি কাটা পেঁয়াজ, রসুন-আদা বাটা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ও ধনেপাতা। সঙ্গে থাকবে নারকেল কুচি এবং হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো ও স্বাদমতো নুন—যা মিলিয়ে তৈরি হবে সুস্বাদু মাটন সুখা।
প্রথমে মাংস ধুয়ে নুন-হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিন। এরপর গোটা মশলা ভেজে গুঁড়ো করে রাখুন। কড়াইতে তেল-ঘি গরম করে ফোড়নে গরম মশলা দিয়ে পেঁয়াজ, আদা-রসুন ভেজে নিন। তারপর নারকেল কুচি ও ভেজানো গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে সেদ্ধ মাংস মিশিয়ে ভালোভাবে রান্না করুন। শেষে গরম গরম পরিবেশন করুন পরোটার সঙ্গে।