আমুদরিয়া নিউজ: ওমান উপকূলে আটকে থাকা একটি তেল ট্যাঙ্কার থেকে নির্গত তেল এখন প্রায় ৫০০ বর্গ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস জানিয়েছে, ট্যাঙ্কার ‘ক্যারোলিন বেজেঙ্গি’ থেকে ছড়িয়ে পড়া এই তেলের কারণে আরব সাগরে এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয় তৈরি হয়েছে। ওমান কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনাকবলিত ট্যাঙ্কারটি থেকে প্রায় ১২০ মাইল দূরে ওমানের মূল ভূখণ্ডেও এই তেল পৌঁছে গেছে।
উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে গ্রিনপিস জানিয়েছে, তেলটি একটি একক স্তরে না থেকে বিভিন্ন খণ্ডে উপদ্বীপে ছড়িয়ে পড়ছে।এই ঘটনার পর ওমান সরকার নাগরিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং বাজারে থাকা সামুদ্রিক মাছ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ১০০ টনেরও বেশি সরঞ্জাম নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।