একটি রিংটোন থেকে উন্মোচিত হলো যুক্তরাজ্যের সবচেয়ে বড় ফোন পাচার চক্র!

আমুদরিয়া নিউজ: লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি কুরিয়ার গুদামে চুরি যাওয়া একটি মোবাইল ফোনের আকস্মিক রিংটোন বেজে ওঠার সূত্র ধরে উন্মোচিত হলো যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় ফোন পাচার নেটওয়ার্ক। সাধারণত ট্র্যাকিং এড়াতে চোরেরা ফোনগুলি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখলেও, ২০২৪ সালের বড়দিনের আগে চুরি হওয়া এই ফোনটির সিগন্যাল সচল থাকায় পুলিশ সেটির হদিশ পায়।

তদন্তে নেমে মেট্রোপলিটন পুলিশ হংকংয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৮০০টিরও বেশি চুরি করা ফোন উদ্ধার করে। এরপর ‘অপারেশন ইকোস্টিপ’ অভিযানের মাধ্যমে পুলিশ এই চক্রের দুই পাণ্ডা আমির মুহাম্মদ এবং ইসমত মিয়াখেলকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে আরও ২০০০টি ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে, যা লন্ডনের একটি ফল ও বাদামের দোকানে লুকিয়ে রাখা হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *