আমুদরিয়া নিউজ: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে চরম গরমে মৃত্যুর আশঙ্কা। ‘সুপার এল নিনো’র প্রভাবে আগামী ছ’মাসে বিশ্বজুড়ে ৩ লক্ষ ৭৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের একটি সমীক্ষা। অক্টোবর থেকে মার্চের মধ্যে ভারতে গরমের কারণে প্রায় ৫৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নাইজেরিয়ায় এই সংখ্যা প্রায় ৫৬ হাজার, ইন্দোনেশিয়ায় ২৯ হাজার এবং ব্রাজিলে ১৯ হাজার।
এল নিনো হল প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠার একটি প্রাকৃতিক ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, খরা ও অতিবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ বার এল নিনোর প্রভাব ২০২৭ সালের গোড়া পর্যন্ত চলতে পারে।
Total Views:
0