ক্রোয়েশিয়ার ভয়াবহ দাবানলে ১ জনের মৃত্যু, আহত অন্তত ৪০

Inferno on the Coast: Fatal Wildfire Sweeps Through Croatia’s Tourist Haven of Omiš, Injuring Over 40

আমুদরিয়া নিউজ: ক্রোয়েশিয়ার উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ দাবানলে ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ওমিশ শহরের কাছে এই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।তীব্র বাতাসের কারণে মাত্র চার ঘণ্টায় ১,০০০ হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০০-এর বেশি দমকল কর্মী মোতায়েন করা হলেও আগুনের তীব্রতার কারণে অনেক জায়গায় তারা পিছু হটতে বাধ্য হন। জীবন বাঁচাতে প্রায় ১,২০০ স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এবং কয়েকজন পর্যটক নৌকা থেকে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য হন।দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ এই ঘটনাকে ক্রোয়েশিয়ার ইতিহাসের “অন্যতম ভয়াবহ দুর্যোগ” বলে আখ্যায়িত করেছেন। বর্তমানে ইউরোপের আরও বেশ কিছু দেশ যেমন গ্রিস, ফ্রান্স এবং জার্মানিতেও তীব্র তাপদাহের কারণে একই রকম দাবানল ছড়িয়ে পড়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *