কৃষকদের ডিজিটাল পরিচয়ে বড় অগ্রগতি, ৯০.১৯ লক্ষ Farmer ID-এর লক্ষ্য পূরণ রাজস্থানে

আমুদরিয়া নিউজ: কৃষিক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার দিকে আরও একধাপ এগোল রাজস্থান। রাজ্য সরকার জানিয়েছে, নির্ধারিত ৯০.১৯ লক্ষ Farmer ID তৈরির লক্ষ্য ১০০ শতাংশ পূরণ করেছে তারা। এর ফলে উত্তর ভারতের প্রথম এবং দেশের ষষ্ঠ রাজ্য হিসেবে এই লক্ষ্যমাত্রা পূরণের দাবি করেছে রাজস্থান।

এই Farmer ID-র সঙ্গে কৃষকের জমির রেকর্ড ও ফসলের তথ্য যুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ফসল বিমা, সার বিতরণ, সরকারি কৃষি প্রকল্প এবং ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার মতো পরিষেবায় যোগ্য কৃষক চিহ্নিত করা ও পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হতে পারে।

রাজস্থান সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৮৩ লক্ষ Farmer ID জন আধার ডেটাবেসের সঙ্গে যুক্ত হয়েছে। পাশাপাশি প্রায় ৯৯ শতাংশ গ্রামের জিও-রেফারেন্সিং এবং ২.৭২ কোটির বেশি জমিতে ডিজিটাল ক্রপ সার্ভের কাজও সম্পন্ন হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *