SIR-এর বাইরে নতুন ভোটারদের Form 6-এ বড় পরিবর্তন

আমুদরিয়া নিউজ: ভোটার তালিকায় নতুন করে নাম তোলার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। SIR শেষ হয়ে যাওয়া রাজ্যগুলিতে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে এখন আর অতিরিক্ত SIR-সংক্রান্ত ঘোষণা দিতে হবে না। ৩০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, কমিশনের অনলাইন ECINET পোর্টালেও সংশ্লিষ্ট অতিরিক্ত ঘোষণা সরিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, SIR শেষ হওয়া রাজ্যগুলিতে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে মূলত Form 6-ই যথেষ্ট হবে। আবেদনকারীকে নিজের বা বাবা-মা কিংবা দাদা-দিদার নাম আগের SIR-এর ভোটার তালিকায় ছিল কি না—এই অতিরিক্ত তথ্য খুঁজে দেওয়ার প্রয়োজন থাকবে না।

অন্যদিকে, যেসব রাজ্যে এখনও SIR চলছে, সেখানে SIR-সংক্রান্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় ঘোষণা বহাল থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, SIR চলাকালীন দাবি-আপত্তির পর্যায়ে সংশ্লিষ্ট নিয়ম কার্যকর থাকবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *