সড়ক সম্প্রসারণে মসজিদের অংশ ভাঙার উদ্যোগ, উত্তপ্ত উজ্জয়ন

আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের উজ্জয়নে শাহী মসজিদের একটি অংশ ভাঙার পরিকল্পনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায়। সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য মসজিদের একাংশ ভাঙার কথা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়া হয়। পুলিশের দিকে পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। নিযুক্ত করা হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স বা আরএএফ।

এদিকে, মসজিদ ভাঙা নিয়ে আইনি বিরোধও চলছে। বিষয়টি নিয়ে ইন্দোরের মধ্যপ্রদেশ হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি মসজিদের অংশ ভাঙার বিরোধিতা করে ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতির কথা বিবেচনার দাবি জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *