আমুদরিয়া নিউজ: অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তের কাছে সন্দেহভাজন জঙ্গি হামলায় অসম রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটে ২৯ সেপ্টেম্বর সকালে, ন্যাম্পং নাল্লার কাছে।
জানা গিয়েছে, ২১ অসম রাইফেলসের একটি টহলদারি দল সীমান্তে বেড়া দেওয়ার কাজ চলা এলাকায় নজরদারি চালাচ্ছিল। সেই সময়ই দলটির উপর হামলা হয়। নিহত জওয়ানের নাম হাবিলদার জাংখোকাই কুকি, বয়স ৪২ বছর। আহত চার জওয়ানকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তে হামলায় NSCN (K-YA) গোষ্ঠীর সদস্যদের জড়িত থাকার সন্দেহ করা হলেও, হামলাকারীদের পরিচয় এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা অভিযান আরও জোরদার করা হয়েছে।
Total Views:
0