আমুদরিয়া নিউজ: সোশ্যাল মিডিয়ায় ইদানীং পেট কমানো ও শরীর সুগঠিত করার জন্য ‘লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ’ নামক একটি রূপচর্চার পদ্ধতি দারুণ ভাইরাল হয়েছে। হেইলি বিবারের মতো তারকারাও এই পদ্ধতির প্রশংসা করেছেন। নেটিজেনদের দাবি, বডি অয়েল এবং কাঠের রোলার ব্যবহার করে করা এই পেটের ম্যাসেজ মেদ ঝরিয়ে শরীরকে আকর্ষণীয় করে তোলে।
তবে চিকিৎসকদের মতে, এই চিকিৎসা পদ্ধতিটি আসলে শরীরে জমে থাকা অতিরিক্ত তরল বের করতে সাহায্য করে, যা সাময়িকভাবে ফোলা ভাব কমায়। কিন্তু এটি কোনো স্থায়ী মেদ বা ওজন কমানোর উপায় নয়। ভিডিওগুলোতে যে তাত্ক্ষণিক পরিবর্তন দেখানো হয়, তা মূলত পেশির সাময়িক সংকোচন ও তরল স্থানান্তরের ফল।
Total Views:
0