আমুদরিয়া নিউজ: ইউরোপের নামী জাদুঘরগুলোতে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় বিশ্বজুড়ে প্রদর্শনীর চেনা ছবিটা বদলে যাচ্ছে। সম্প্রতি ফ্রান্সের লুভর জাদুঘর থেকে রাজমুকুট চুরির পর, স্পেনের ভিলেনা জাদুঘর থেকে ব্রোঞ্জ যুগের বহুমূল্য সোনার গহনা এবং ফরাসি রিভিয়েরার রেনোয়া জাদুঘর থেকে বিখ্যাত চিত্রকর্ম চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
নিরাপত্তার স্বার্থে বহু ঐতিহাসিক অমূল্য সম্পদ জনসাধারণের চোখের আড়ালে কোনো সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও শিল্পপ্রেমীরা টিকিট কেটেও জাদুঘরের প্রধান আকর্ষণগুলো দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্প সামগ্রীর এই বিশ্বব্যাপী নিরাপত্তা সংকট আগামী দিনে পর্যটন ও ইতিহাস চর্চায় বড়সড় নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Total Views:
0