আমুদরিয়া নিউজ: জামিনে মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই ফের তলব ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিল্লির রাজৌরি গার্ডেনে ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলার তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বুধবার বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। মামলার পরবর্তী শুনানি ২৩ অক্টোবর।
গত ১৩ ও ১৪ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হন দুই নেতা। অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ, সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। যদিও অভিযোগগুলি এখনও তদন্তাধীন।
Total Views:
0