আমুদরিয়া নিউজ: কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের শার্লটটাউনে একটি লাইভ কনসার্ট বয়কট করল ভ্যানকুভারের বিখ্যাত পাঙ্ক ব্যান্ড ‘রুগারু’। ব্যান্ডের লিড সিঙ্গার এবং ট্রান্সজেন্ডার নারী মেরিনা হ্যানলিকে অনুষ্ঠানস্থলের ‘মহিলাদের ওয়াশরুম’ ব্যবহারে বাধা দেওয়ার পর এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যান্ডের সদস্যরা যখন পারফরম্যান্সের জন্য বাদ্যযন্ত্র নামাচ্ছিলেন, তখন ক্লাবের এক বারটেন্ডার মেরিনাকে বাধা দিয়ে ওয়াশরুমের দরজায় হাতে লেখা “শুধু নারীদের জন্য” সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এই লিঙ্গ বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পুরো ব্যান্ড দল। তারা গান না গেয়েই মঞ্চ ত্যাগ করে চলে যায়। এই ঘটনার পর স্থানীয় অন্যান্য ব্যান্ডও ওই ক্লাবের সমস্ত শো বাতিল করে সংহতি জানিয়েছে।
Total Views:
0