আমুদরিয়া নিউজ: রপ্তানিকারকদের বিদেশ থেকে পাওয়া অর্থ দেশে ফেরানোর সময়সীমা নিয়ে বড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগে নতুন নিয়মে রপ্তানি-আয় দেশে ফেরানোর জন্য ১৫ মাস পর্যন্ত সময় দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ছাড় প্রত্যাহার করে RBI ফের ৯ মাসের সময়সীমা বহাল রেখেছে।
নতুন নিয়মটি ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। RBI-র এই সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকদের বিদেশে পাওনা অর্থ তুলনামূলক দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের সরবরাহ বাড়তে পারে। বর্তমানে টাকার উপর চাপের পরিস্থিতিতে দ্রুত রপ্তানি-আয় দেশে ফেরানো বৈদেশিক মুদ্রার তারল্য বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
Total Views:
0