গ্রাহকদের সুবিধায় ২৭ সেপ্টেম্বর রবিবার খুলছে সরকারি ব্যাংক

আমুদরিয়া নিউজ: দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট ঘিরে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী সংগঠনগুলি। তার আগে গ্রাহকদের পরিষেবা সচল রাখতে ২৭ সেপ্টেম্বর রবিবার সরকারি ব্যাংক ও Regional Rural Bank-এর শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। RBI-ও ওই দিন শাখা, ATM-link branch এবং Currency Chest চালু রাখার অনুমতি দিয়েছে।

ধর্মঘটের সময় শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকলেও UPI, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং, NEFT, RTGS এবং IMPS-এর মতো ডিজিটাল পরিষেবা চালু থাকবে বলে SBI জানিয়েছে। পাশাপাশি, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে SBI-এর ATM ব্যবহারে লেনদেনের চার্জও মকুব করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকও সরকারি ব্যাংক গুলিকে ATM-এ পর্যাপ্ত নগদ রাখার এবং গ্রাহক পরিষেবা যতটা সম্ভব সচল রাখার নির্দেশ দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *