আমুদরিয়া নিউজ: ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা পরিচালক রাজকুমার হিরানির। ‘থ্রি ইডিয়টস ২’-এ আগের ছবির মূল অভিনেতারাই থাকছেন বলে নিশ্চিত করেছেন তিনি। তবে এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। হিরানি জানিয়েছেন, এবার গল্প এগোবে র্যাঞ্চো, ফারহান ও রাজুর কলেজজীবনের প্রায় ২০ বছর পরের সময়কে ঘিরে। চিত্রনাট্য সম্পূর্ণ সন্তোষজনক হলেই শুরু হবে পরবর্তী কাজ।
Total Views:
0