আমুদরিয়া নিউজ: ভারত-সুইজারল্যান্ডের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ করতে নতুন উড়ান পরিষেবা চালু করল সুইস এয়ারলাইন্স। গত ২৮ অক্টোবর থেকে বেঙ্গালুরু ও সুইজারল্যান্ডের জুরিখের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। সপ্তাহে পাঁচ দিন এই উড়ান পরিষেবা পাওয়া যাবে। এর ফলে দক্ষিণ ভারতের যাত্রীদের ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে যাতায়াত আরও সহজ হবে। জুরিখ বিমানবন্দর থেকে বিশ্বের একাধিক শহরে যাওয়ার সংযোগও পাবেন যাত্রীরা। দিল্লি ও মুম্বইয়ের পর বেঙ্গালুরু হল ভারতে সুইস এয়ারলাইন্সের তৃতীয় গন্তব্য।
Total Views:
0