আমুদরিয়া নিউজ: চীনা বাজারের তীব্র প্রতিযোগিতা, মার্কিন শুল্কের চাপ এবং বৈদ্যুতিক যানের বাজারে রূপান্তরের সংকটে পড়ে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (JLR) ৪,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আগামী দুই বছরে মূলত যুক্তরাজ্যের প্রধান কার্যালয় থেকেই এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিশ্বব্যাপী ৪৩,০০০ কর্মী থাকা এই প্রতিষ্ঠানটি গত বছর একটি সাইবার হামলার শিকার হয়, যার ফলে এক মাসেরও বেশি সময় উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। জেএলআর-এর প্রধান নির্বাহী পিবি বালাজি জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পর্যন্ত তারা কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ খোলা রাখছেন। তবে এই সময়ের মধ্যে লক্ষ্য পূরণ না হলে প্রতিষ্ঠানটি বাধ্যতামূলক ছাঁটাইয়ের পথে হাঁটবে।
Total Views:
0