আমুদরিয়া নিউজ: ২০তম রোজগার মেলায় আজ ৫১ হাজারের বেশি নবনিযুক্ত তরুণ-তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। দেশের ৪৫টি কেন্দ্রে একসঙ্গে এই কর্মসূচি হচ্ছে। নতুন কর্মীরা রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও রাজস্ব-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে যোগ দেবেন। এই পর্বের পর রোজগার মেলার মাধ্যমে মোট প্রায় ১২.৭৫ লক্ষ নিয়োগপত্র দেওয়া হবে।
Total Views:
0