আমুদরিয়া নিউজ: খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে রাজ্যজুড়ে জোরদার অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। কলকাতার পার্ক স্ট্রিট, ড্যাক্রেস লেন, লেক মার্কেট, জোড়াবাগান, দমদম ও ট্যাংরা-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। পাশাপাশি বনগাঁ, বাগদা, ধনেখালি, হলদিয়া, কামালগাজি, সোনারপুর ও অন্যান্য জেলাতেও তল্লাশি চলছে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, অভিযানে ১৩টি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট বন্ধ করা হয়েছে, পাঁচটি রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং ছয়টি পানীয় জল বোতলজাতকরণ ইউনিট বন্ধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় সেগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে।
Total Views:
0