আমুদরিয়া নিউজ:গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির জেরে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন, তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনাই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
Total Views:
0