এশিয়ান গেমসে লভলিনার সোনা, ১২ বছর পর ভারতীয় মহিলা বক্সিংয়ে ইতিহাস

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বক্সিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের লভলিনা বোরগোহাইন। ফাইনালে চিনের বাও জিইয়িকে ৫-০ সর্বসম্মত সিদ্ধান্তে হারিয়ে সোনা নিশ্চিত করেন তিনি।

এই জয়ের ফলে লভলিনা এশিয়ান গেমসের বক্সিংয়ে সোনা জেতা দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হলেন। এর আগে ২০১৪ সালের ইঞ্চিয়ন এশিয়ান গেমসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন এমসি মেরি কম। ২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন লভলিনা। এবার সেই পদকই সোনায় বদলে গেল।

ফাইনালের প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে এগিয়ে যান লভলিনা। দ্বিতীয় রাউন্ডে ৪-১ এবং তৃতীয় রাউন্ডেও ৪-১ ব্যবধানে জয় ধরে রেখে শেষ পর্যন্ত ৫-০ সর্বসম্মত সিদ্ধান্তে ম্যাচ জিতে নেন তিনি।

আজ  ২ অক্টোবরই লভলিনার ২৯তম জন্মদিন। জন্মদিনে সোনা জিতে তাই দিনটিকে আরও স্মরণীয় করে তুললেন ভারতীয় বক্সার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *