চিকিৎসা বিজ্ঞানে নতুন রেকর্ড: লঙ্কান ব্যক্তির মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ

আমুদরিয়া নিউজ: শ্রীলঙ্কার ত্রিনকোমালি জেনারেল হাসপাতালে এক ব্যক্তির মূত্রথলি থেকে রেকর্ড গড়া ৩.১ কেজি ওজনের একটি বিশালাকার পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকরা। ৫৫ বছর বয়সী ওই রোগী স্ট্রোকের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হলে তাঁর এই গুরুতর শারীরিক সমস্যাটি ধরা পড়ে।

চিকিৎসকদের মতে, উটপাখির ডিমের আকৃতির এবং একটি নবজাতক শিশুর ওজনের সমান এই পাথরটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা সর্ববৃহৎ মূত্রথলির পাথর। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসক দলের প্রধান ডা. প্রহলহন বালকৃষ্ণান জানিয়েছেন যে, রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *