আমুদরিয়া নিউজ: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুটি ভিন্ন সময়ের বক্তব্যের ভিডিও প্রকাশ করে বিজেপির দ্বিচারিতার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, গত বছর সংসদে SIR নিয়ে আলোচনার বিরোধিতা করলেও সম্প্রতি আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত বলে জানিয়েছেন শাহ।
রাহুলের অভিযোগের জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দাবি করেন, অমিত শাহের বক্তব্য কাটছাঁট করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিরোধী দলনেতা। তাঁর কটাক্ষ, SIR নিয়ে রাহুলের হোমওয়ার্কের অভাব রয়েছে। নির্বাচনে হারলেই নির্বাচন কমিশনকে দোষারোপ না করে তথ্যপ্রমাণ নিয়ে সংসদে আলোচনার চ্যালেঞ্জও জানান তিনি।
Total Views:
0