আমুদরিয়া নিউজ: বাংলাদেশে ফের অবমাননার শিকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার খুলনায় একটি দেওয়ালে আঁকা তাঁর প্রতিকৃতিতে কালি লাগানোর অভিযোগ উঠেছে। ছবির পাশে সাঁটানো হয়েছে ভারত-বিরোধী বার্তা লেখা পোস্টার। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মনীষীদের ছবি দিয়ে সাজানো ওই দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিটি কালিমালিপ্ত করা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘ভারত বন্দনার ঠাঁই নাই’। ঘটনার নিন্দা করে শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায়। সেখানে তাঁর প্রতিকৃতিতে কালি দেওয়া খুলনাবাসীর জন্য লজ্জার।
Total Views:
0