আমুদরিয়া নিউজ: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী একুরহুলেনি অঞ্চলে একের পর এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত জুলাই মাস থেকে এ পর্যন্ত একই এলাকায় অন্তত নয়জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কেবল চলতি সপ্তাহেই মিলেছে তিনজনের মরদেহ।
সম্প্রতি ডিনেও মোটাপানে নামে ৩৮ বছর বয়সী দুই সন্তানের এক জননীর অগ্নিদগ্ধ ও বিকৃত মরদেহ উদ্ধার হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তাঁর পরিবার প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
বিশ্বের অন্যতম সর্বোচ্চ লিঙ্গভিত্তিক সহিংসতার হারের এই দেশে এই ঘটনাগুলো আবারও নারী নিরাপত্তার চরম সংকটকে সামনে এনেছে। বিচার এবং সুরক্ষার দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ।
Total Views:
0