জানালা দিয়ে ছোড়া হল নগদ ভর্তি ব্যাগ

আমুদরিয়া নিউজ : চণ্ডীগড়ের মোহালিতে ইডির অভিযানে বৃহস্পতিবার চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ইডি আধিকারিকেরা একটি বহুতল আবাসনের নবম তলার ফ্ল্যাটে তল্লাশি চালাতে পৌঁছনোর পরই জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় ৫০০ টাকার নোটে ভর্তি দুটি ব্যাগ। আবাসনের চত্বরে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ নগদ টাকা, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ইডি ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাকার ব্যাগ দুটি বাজেয়াপ্ত করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই ফ্ল্যাটের ভেতর থেকে এই নগদ অর্থ নিচে ছুড়ে ফেলা হয়েছিল। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *