আমুদরিয়া নিউজ : নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের দুর্দান্ত ফর্মের পেছনে রয়েছে কঠোর ডায়েট ও ফিটনেস রুটিন। প্রতিদিন প্রায় ৪,০০০ ক্যালোরির পুষ্টিকর খাবার গ্রহণ করেন তিনি, যার মধ্যে থাকে স্টেক, ডিম, মাছ, দুধ ও মধুর মতো উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ খাদ্য। তবে ইউরোপীয় খাবারের পাশাপাশি ভারতীয় খাবারের প্রতিও তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। এক সাক্ষাৎকারে হাল্যান্ড জানান, বাটার চিকেন, ল্যাম্ব চপস ও গার্লিক নান তাঁর সবচেয়ে প্রিয় ভারতীয় পদগুলির মধ্যে অন্যতম। শুধু খাবারই নয়, ফিটনেস ধরে রাখতে তিনি বাড়িতে অত্যাধুনিক ক্রায়ো চেম্বার তৈরি করেছেন, নিয়মিত আইস বাথ, রেড লাইট থেরাপি এবং পর্যাপ্ত ঘুমের ওপর জোর দেন। এই নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও কঠোর রিকভারি রুটিনই তাঁকে মাঠে বিস্ফোরক পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করছে।
বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন হাল্যান্ড
Leave a Comment
