আমুদরিয়া নিউজ : ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে ভয়ঙ্কর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সেই চূড়ান্ত সময় পেরিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা আগেই আগামী পাঁচ দিনের জন্য সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার কথা ঘোষণা করলেন তিনি।
নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে গত দু-দিনে ইরান ও আমেরিকার মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। দু-দেশের মধ্যে সবরকম শত্রুতা চিরতরে মুছে ফেলার জন্য এই আলোচনা অত্যন্ত ‘গঠনমূলক ও ফলপ্রসু’ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
এই আলোচনার ওপর ভিত্তি করেই ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা অন্তত পাঁচদিন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।