ঘুম ভাঙতেই এ কি কাণ্ড? বাড়ির বাগানে দাঁড়িয়ে বিশাল জাহাজ!

আমুদরিয়া নিউজ: সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বাইরে বের হতেই এ কি কাণ্ড? বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে আস্ত এক জাহাজ। হ্যাঁ এমনটাই ঘটেছে নরওয়ের জোহান হেলবার্গ নামের এক ব্যক্তির সঙ্গে। ওই ব্যক্তি ঘুম ভেঙে চোখ মেলেই দেখলেন, তার সামনের বাগানে দাঁড়িয়ে বিশাল এক কনটেইনার জাহাজ! ওই বিশাল কার্গো জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট উপকূলে উঠে পড়ে। আর সেটি জোহান হেলবার্গের ঠিক বাড়ির সামনের বাগানে গিয়ে থামে। জাহাজটি আর একটু হলে তার বাড়ির ওপরেই উঠে যেত। কার্গো জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী এবং এতে ১৬ জন ক্রু ছিলেন। এটি ট্রনডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমে ওর্কানগার বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু পথ হারিয়ে উপকূলে এসে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কেউ আহত হননি। জাহাজটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চলে এলো, তা এখনো জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে হেলবার্গ বলেন, ‘নতুন প্রতিবেশী পেয়েছি। আশা করি, এটি খুব তাড়াতাড়িই চলে যাবে’।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *