আমুদরিয়া নিউজ: চীনের হাংঝু শহরে এক ব্যবসায়িক ভোজসভার পর কারাওকে বারে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে এক স্থানীয় সরকারি কর্মকর্তা এবং এক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর দেশটির সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।তদন্তে জানা গেছে, ওই নারীকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে গুরুতর আহত করা হয় এবং দুই অভিযুক্তই তাকে পাশবিকভাবে লাঞ্ছিত করে।
চীনের কর্পোরেট ও প্রশাসনিক সংস্কৃতিতে মদ্যপানের আসরে নারীদের হেনস্থার ঘটনা নতুন নয়, তবে এই মামলায় জড়িত প্রভাবশালী দুই আসামিকে তাদের পদ থেকে বরখাস্ত ও গ্রেফতার করার ঘটনা বেশ বিরল। কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও শ্রেণিবৈষম্যের এই নগ্ন রূপটি চিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে।
Total Views:
0