আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা হোয়াইট হাউস প্রেস নিষেধাজ্ঞা সাময়িকভাবে বাতিল করেছেন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার একটি আদালত। গত সপ্তাহে সিএনএন, পলিটিকো এবং এমএস নাও এর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের পাস কেড়ে নিয়ে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। একে অসাংবিধানিক আখ্যা দিয়ে আইনি লড়াইয়ে নামে সংবাদমাধ্যমগুলো।
আদালত ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। বিচারক টিমোথি কেলি অন্তর্বর্তীকালীন আদেশে আগামী ১৪ দিনের জন্য অবিলম্বে ওই তিন প্রতিষ্ঠানের প্রেস অ্যাক্সেস পুনর্বহালের নির্দেশ দেন। ট্রাম্প প্রশাসন সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনলেও আদালত জানায়, হোয়াইট হাউস যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি।
Total Views:
0