আমুদরিয়া নিউজ:কর্পোরেটের চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি শুরু করেছিলেন শাহনাজ ইলিয়াস। প্রস্তুতির সময়ই অন্তঃসত্ত্বা হন তিনি। শারীরিক ক্লান্তি সামলেও প্রতিদিন চালিয়ে যান পড়াশোনা। প্রিলিমিনারির পর কন্যাসন্তানের মা হন শাহনাজ। একদিকে সদ্যোজাতের যত্ন, অন্যদিকে UPSC মেইনস ও ইন্টারভিউয়ের প্রস্তুতি—দুই দায়িত্বই সামলান তিনি। পাশে ছিলেন তাঁর বাবা-মা। শেষে প্রথম অ্যাটেম্পটেই UPSC-তে ২১৭ তম স্থান অর্জন করেন শাহনাজ।
Total Views:
0