এফবিআই-এর সার্ভারে ধস: সব এজেন্টের ব্যক্তিগত তথ্য চুরির দাবি হ্যাকারদের

আমুদরিয়া নিউজ: আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রায় ৩৮,০০০ কর্মীর অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য চুরি করার দাবি করেছে ‘শাইনি হান্টার্স’  নামক একটি সাইবার অপরাধী গোষ্ঠী। হ্যাকারদের দাবি, তাদের কাছে সমস্ত এজেন্টের নাম, পদবি, ব্যাজ নম্বর, বাড়ির ঠিকানা, ফোন নম্বরসহ তাঁদের জীবনসঙ্গীদের বিবরণও রয়েছে। যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রাক্তন প্রধান অধ্যাপক কিয়ারান মার্টিন জানিয়েছেন, এই দাবি সত্যি হলে এটি ইতিহাসের অন্যতম মারাত্মক ডেটা চুরির ঘটনা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চুরি হওয়া তথ্যের মধ্যে চিনা ও রুশ গোয়েন্দা এবং মাদক চক্রের বিরুদ্ধে কাজ করা অত্যন্ত গোপনীয় কর্মকর্তাদের দায়িত্ব সংক্রান্ত বিবরণও রয়েছে। এফবিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা এই বিষয়ে সম্পূর্ণ অবগত এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত শুরু করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *