BLO ও সুপারভাইজারদের জন্য সুখবর

আমুদরিয়া নিউজ : বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) কর্মসূচিতে যুক্ত BLO p এবং BLO সুপারভাইজারদের জন্য বড় ঘোষণা করেছে Election Commission of India। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই কর্মসূচিতে অতিরিক্ত দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে প্রত্যেক BLO ও সুপারভাইজারকে এককালীন ৬,০০০ টাকা করে দেওয়া হবে। এই অর্থ তাঁদের নিয়মিত বার্ষিক পারিশ্রমিকের অতিরিক্ত।

বর্তমানে ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে SIR-এর তৃতীয় পর্যায়ে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশনের মতে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ অনুযায়ী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কমিশন জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ভোটার তালিকায় শুধুমাত্র যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা এবং অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া। নির্ধারিত যোগ্যতার তারিখ অনুযায়ী ১৮ বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকরা ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন।

জানা গিয়েছে,SIR কর্মসূচিতে অতিরিক্ত কাজের চাপ ও দায়িত্বের কথা বিবেচনা করেই BLO ও BLO সুপারভাইজারদের জন্য এককালীন ৬,০০০ টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *