আমুদরিয়া নিউজ: বাড়িতে বসেই জেনে নিন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে কি না। সরকারি পোর্টালে লগইন করে আবেদন নম্বর, মোবাইল নম্বর বা আধার নম্বরের সাহায্যে সহজেই পেমেন্ট স্ট্যাটাস দেখা যায়। স্ট্যাটাসে টাকা জমার তথ্য, আবেদন অনুমোদনের অবস্থা এবং DBT-এর আপডেট জানা যাবে।
রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করে অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর বা নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে ‘Track Applicant Status’ অপশনে স্ট্যাটাস চেক করা যাবে। এছাড়া আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা জমা হয়েছে কি না তা যাচাই করা সম্ভব বলে জানা গিয়েছে।
Total Views:
0