টিসি বিতর্কে স্কুলে উত্তেজনা, শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ

আমুদরিয়া নিউজ:মালদহের বামনগোলার জগদলা হাই স্কুলে টিসি দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। টিসি দেওয়াকে কেন্দ্র করে বচসার পরই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। বচসার জেরে স্টাফ রুমে ঢুকে এক মহিলা শিক্ষাকর্মীকে মারধর করে কয়েকজন পড়ুয়া। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষাকর্মীর অভিযোগ, স্কুলের টিআইসি ও কয়েকজন শিক্ষকের উস্কানিতেই হামলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন টিআইসি। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে করছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *