বিরিয়ানিতে বিষাক্ত রাসায়নিক

আমুদরিয়া নিউজ : খাবারের মান নিয়ে অভিযোগের জেরে বনগাঁ শহরের হোটেল ও বিরিয়ানির দোকানগুলিতে যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, বনগাঁ পৌরসভা এবং পুলিশ। চাকদহ রোড ও যশোর রোডের মোট ছয়টি বিরিয়ানির দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়। মতিগঞ্জ এলাকার একটি বিরিয়ানির দোকানে খাবারের মান নিয়ে সন্দেহ হওয়ায় সেটি সিল করে দেয় প্রশাসন।

অভিযোগ, বিরিয়ানির স্বাদ বাড়াতে কিছু দোকানে ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে এবং পুরনো খাবার ফ্রিজে রেখে পরে বিক্রি করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না। তাই খাবারের উপাদান ও মান পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নজরদারি আরও বাড়ানো হবে।

সম্প্রতি বিজেপির কালচারাল সেলের পক্ষ থেকেও বনগাঁ পৌরসভার কাছে হোটেল ও বিরিয়ানির দোকানের খাবারের মান পরীক্ষা করার দাবি জানানো হয়েছিল। সেই আবেদনের পরই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *