ভয়াবহ সড়ক দুর্ঘটনা সেক্টর ফাইভে

আমুদরিয়া নিউজ: বুধবার সন্ধ্যায় সল্টলেকের সেক্টর ফাইভে উইপ্রো ব্রিজের ওপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৪ বছরের কিশোর উবেদ আলামের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিন বন্ধু মিলে সাইকেলে করে ইকোপার্কে ঘুরতে গিয়েছিল। পথে দুই বন্ধু এগিয়ে যাওয়ার পর উবেদকে দেখতে না পেয়ে ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় ব্রিজের ওপর পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উবেদকে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *