আমুদরিয়া নিউজ:গত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী কর্তৃক ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে কাল রবিবার ১৬ আগষ্ট শিলিগুড়ি ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শহরে এক মিছিলের আয়োজন করা হয়। শিলিগুড়ির হাসমিচক থেকে এই মশাল মিছিলের সূচনা হয়। শহরের গুরুত্বপূর্ণ সেবক মোড় পরিক্রমা করে মিছিলটি ফের হাসমিচকে এসে সমাপ্ত হয়। এই কর্মসূচিতে যুব মোর্চার কর্মী-সমর্থকদের হাতে জ্বলন্ত মশাল এবং মুখে কংগ্রেসের বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ির পথ।
Total Views:
1