আমুদরিয়া নিউজ: দীর্ঘ অপেক্ষার পর ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই-র আইপিও। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। আইপিও ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও গ্রে মার্কেটে প্রিমিয়াম কমতে দেখা যাচ্ছে। সর্বশেষ হিসাবে এনএসই-র আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি ১৪২ টাকা, যা ঊর্ধ্বসীমার দামের তুলনায় প্রায় ৮ শতাংশ প্রিমিয়ামের ইঙ্গিত দিচ্ছে।
এনএসই-র আইপিওর প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ১,৭০০ থেকে ১,৭৮৫ টাকা। এক লটে রয়েছে ৮টি শেয়ার। ফলে সর্বোচ্চ দামে একটি লটের জন্য আবেদন করতে প্রয়োজন ১৪,২৮০ টাকা। আইপিওটির আকার প্রায় ২২,৫৬১ কোটি টাকা এবং এটি সম্পূর্ণ অফার ফর সেল বা OFS।প্রথম দিনে আইপিওটি সামগ্রিকভাবে ০.৪৩ গুণ সাবস্ক্রাইব হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর এনএসই-র শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।