সরকারি পরিষেবা শিবিরে ফর্ম সংগ্রহের আগে জেনে নিন যোগ্যতার শর্তাবলি

আমুদরিয়া নিউজ : জনকল্যাণ শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লকে আয়োজিত প্রায় ১১০০টি শিবিরে মোট ৫৫টিসরকারি প্রকল্পের আবেদন ও রেজিস্ট্রেশন চলছে। একই জায়গা থেকে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, আয়ুষ্মান ভারত, যুবশক্তি প্রকল্পসহ একাধিক সরকারি পরিষেবার সুবিধা পাওয়া যাচ্ছে।

আয়ুষ্মান ভারত বয়ঃবন্দনা প্রকল্পে মূলত ৭০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে প্রয়োজন আধার নম্বর, রেশন কার্ড, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, জন্মতারিখ ও ঠিকানার তথ্য।

যোগ্যতার ক্ষেত্রে সাধারণ আবেদনকারীদের জন্য নির্দিষ্ট রেশন কার্ড (SPHH, PHH, AAY) প্রয়োজন। তবে প্রবীণদের ক্ষেত্রে যেকোনও রেশন কার্ড থাকলেই আবেদন করা যাবে। RKSY-I ও RKSY-II রেশন কার্ডধারীরা সাধারণ নিয়মে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *