আইএফএ শিল্ডের ফাইনালে আবারও কলকাতা ডার্বি

আমুদরিয়া নিউজ: কলকাতা ফুটবলে ফের বড় ম্যাচের অপেক্ষা। ২০২৬ আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর।

সোমবার সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭–২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। দলের হয়ে ডেভিড লালহলনসাঙ্গা হ্যাটট্রিক করেন। রোহিত কুমার, ক্রিস ইকোনোমিডিস, আকে লোবা ও লুকাস জভোলিনস্কিও গোল করেন।

অন্যদিকে, পাঞ্জাব এফসিকে পেনাল্টি শুটআউটে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মোহনবাগান। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জয় পায় সবুজ-মেরুন।

ফলে ৮ অক্টোবরের আইএফএ শিল্ড ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *