আমুদরিয়া নিউজ : রাজ্য বাজেটে ফলতা-কে একটি ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এর আওতায় স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের রূপরেখা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ফলতা ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করা হবে। উন্নত জরুরি প্রসূতি পরিষেবা চালু করা হবে। SEZ সম্প্রসারণ ও নদীবন্দরকেন্দ্রিক নতুন বাণিজ্যিক প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি নতুন ফায়ার স্টেশন ও মহিলা কলেজ স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এছারাও এলাকার পুলিশি ও নিরাপত্তা পরিকাঠামো আরও শক্তিশালী করা হবে।
এই ঘোষণাগুলিকে ফলতাকে আদর্শ উন্নয়ন মডেল হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।