গুরুত্ব বাড়ল অনুব্রতর, পেলেন বীরভূমের কোর কমিটির কনভেনরের দায়িত্ব!

আমুদরিয়া নিউজ: বীরভূমে জেলা তৃণমূলে বড় দায়িত্ব পেলেন অনুব্রত মণ্ডল! তৃণমূলের জেলা কোর কমিটির কনভেনর অর্থাৎ আহ্বায়ক করা হল তাঁকে। সোমবার প্রশাসনিক বৈঠক ও পদযাত্রা শেষে বোলপুর রাঙাবিধান গেস্ট হাউসে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, শতাব্দী রায়, অসিত মাল, কাজল শেখ, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সামিরুল ইসলাম। জানা যাচ্ছে, সেখানেই অনুব্রতকে কনভেনর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এক আদিবাসী নেতাকে কোর কমিটিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। যদিও এনিয়ে প্রকাশ্যে তৃণমূলের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *