আমুদরিয়া নিউজ : স্টেশন চত্বর ও ফুটপাথ দখলমুক্ত করার অভিযানের প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় হকারদের পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন। বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনি হকারদের জীবিকা রক্ষার দাবিতে প্রতিবাদ জানান।
ফুটপাথ ও স্টেশন এলাকা থেকে হকার সরানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগে বাম নেতারাও আন্দোলনে নেমেছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, হকার ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল নিজেদের জনভিত্তি ও রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে।
ধর্মতলার কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে হকার উচ্ছেদের বিরোধিতা করে দলটি গরিব ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার বার্তা দেয়।