বিশ্বকাপের মহামঞ্চে রোনাল্ডোর বিশ্বরেকর্ড

আমুদরিয়া নিউজ : পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো  আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। প্রথম ম্যাচে সমালোচনার মুখে পড়লেও উজবেকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জোড়া গোল করে তিনি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়েছেন। ম্যাচের ৬ মিনিটেই গোলের খাতা খুলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়েন রোনাল্ডো। পরে আরও একটি গোল করে পর্তুগালের জার্সিতে তাঁর গোলসংখ্যা পৌঁছয় ১৪৫-এ। একই সঙ্গে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় তিনি ছাড়িয়ে যান কিংবদন্তি Eusébio-কে। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর থেকে ২০২৬ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই গোল করে নজির স্থাপন করেছেন রোনাল্ডো। বয়স যে শুধুই একটি সংখ্যা, উজবেকিস্তানের বিরুদ্ধে তাঁর এই ঐতিহাসিক পারফরম্যান্স যেন ফের সেই বার্তাই দিল ফুটবল বিশ্বকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *