ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড জয় মোহনবাগানের!

আমুদরিয়া নিউজ: কলকাতার ফুটবল ময়দানে ফের সবুজ-মেরুনের উচ্ছ্বাস! আইএফএ শিল্ডের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। টানটান উত্তেজনার ম্যাচে দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে সামির জেলজকোভিচের করা গোলই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়। গোলের পর সমতা ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মোহনবাগানের রক্ষণ ভাঙতে পারেনি ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ের শেষে ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে সবুজ-মেরুন শিবির।

কলকাতার ফুটবলে ডার্বির উত্তাপ যে আলাদা, আরও একবার তা প্রমাণ করল এই লড়াই। খেতাব জয়ের আনন্দে এখন উৎসবের মেজাজে মোহনবাগান সমর্থকরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *