শক্তিশালী হচ্ছে ‘এল নিনো’, ২০২৭ পর্যন্ত বাড়তে পারে চরম আবহাওয়ার ঝুঁকি

আমুদরিয়া নিউজ: প্রশান্ত মহাসাগরের ক্রমশ উষ্ণ হয়ে ওঠা জলের প্রভাবে এল নিনো আরও শক্তিশালী হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO। সংস্থার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ দিকে এল নিনো খুব শক্তিশালী পর্যায়ে পৌঁছতে পারে এবং এর প্রভাব ২০২৭ সাল পর্যন্ত আবহাওয়ার ওপর পড়তে পারে।

WMO-র পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এল নিনো বজায় থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশের কাছাকাছি। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরণ বদলে যেতে পারে। কোথাও অতিরিক্ত বৃষ্টি ও বন্যা, আবার কোথাও খরা ও তীব্র গরমের ঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে কৃষি, জলসম্পদ, স্বাস্থ্য এবং পরিবেশের ওপরও প্রভাব পড়তে পারে। তবে এল নিনোর প্রভাব সব অঞ্চলে একই রকম হবে না—কোনও এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে, আবার অন্য এলাকায় বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

WMO ইতিমধ্যেই দেশগুলিকে আগাম প্রস্তুতি ও সতর্কতা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে, যাতে সম্ভাব্য চরম আবহাওয়ার প্রভাব কমানো যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *